Homeচট্টগ্রামক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: ইসরাফিল খসরু

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: ইসরাফিল খসরু

প্রাইম ভিশন ডেস্ক

ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইসরাফিল খসরু।

শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসরাফিল খসরু বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের হারানো স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলার উন্নয়নে মাঠ, অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট, ফুটবল, হকি সহ বিভিন্ন লীগ চালু করতে হবে।

তিনি বলেন, ক্রীড়াঙ্গনে সুবিচার, সহনশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। খেলোয়াড়দের যথাযথ সম্মান দিতে হবে।

আগামী ৫ থেকে ১০ বছর পরিকল্পিতভাবে কাজ করতে পারলে চট্টগ্রামকে একটি আদর্শ স্পোর্টস ইকোসিস্টেম হিসেবে গড়ে তোলা সম্ভব।
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

জেলা স্টেডিয়াম কোনো নির্দিষ্ট খেলার জন্য বরাদ্দ দেওয়া হবে না। এটি সব ধরনের ইভেন্টের জন্য উন্মুক্ত থাকবে।
মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমসহ ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা বক্তব্য দেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়