Homeমুল পাতামিরসরাই ও হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মিরসরাই ও হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রাইম ভিশন ডেস্ক

মীরসরাই ও হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) ভোরে মীরসরাইয়ের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৬) এবং শনিবার (২২ আগস্ট) রাতে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় বাসচাপায় মো. তামিম (২৫) নিহত হন।

জানা গেছে, মীরসরাইয়ে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আব্দুল খালেককে একটি বাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
কুমিরা হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে, শনিবার রাত ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী মো. তামিম নিহত হন।

তিনি ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তামিম সিএনজি অটোরিকশায় হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় যাওয়ার পথে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত তামিমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়