Homeএই মুহুর্তে২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।

আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সাধারণত সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে সেই প্রচলিত সূচি বেশ কয়েকবার ব্যাহত হয়।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় কমাতে পরীক্ষা আয়োজনের সময়সূচি নিয়ে নতুন করে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়