প্রাইম ভিশন ডেস্ক
নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘর। নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। খোলা লবণ ব্যবহার করছে খাবারে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র দেখা গেছে।
এসময় হোটেল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি।
চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দেবেন- নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত নিশ্চিত করবেন।


