Homeএই মুহুর্তেহাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

প্রাইম ভিশন ডেস্ক »

সাংগঠনিক মিথ্যা পরিচয় এবং দলের নাম ভাঙ্গিয়ে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করার অপচেষ্টার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মো. মোমিনুল হক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাটহাজারী উপজেলার আওতাধীন ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আহ্বায়ক।

হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আসিফ মিজান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, দলের নীতি-আদর্শ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মোমিনুল হককে সংগঠনের পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফোরকান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন তালুকদার এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়