Homeএই মুহুর্তেপিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প: ভূমি প্রতিমন্ত্রী

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প: ভূমি প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের সাহায্য-সহযোগিতা প্রয়োজন বেশি, তাদের প্রতি লক্ষ্য রেখে আগামীতে উন্নয়ন প্রকল্প নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ বুধবার খাগড়াছড়ি টাউন হলে জেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী হেলাল জানান, সরকার শিক্ষা ও শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা ও প্রকল্প হাতে নিচ্ছে।কারণ শিক্ষার্থীরাই আগামীতে এই দেশকে নেতৃত্ব দেবে। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মেধাকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, ‘নিজেদের ভবিষ্যত নিজেরা গড়ে তুলতে হবে। শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। পার্বত্য জেলাগুলোতে এখনো অনেক এলাকা খুবই দুর্গম। এই দুর্গম এলাকায় ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বছর ৭৭৮ জন শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছে, তাদের বৃত্তির আওতায় আনা হয়েছে। আগামী বছর থেকে আড়াই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।’
অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি পাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, নারী উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উক্ত বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আনোয়ার শাহাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, পুলিশ সুপার মর্তুজা আলী খান।

স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোর্ডের সদস্য সুমন বড়ুয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়