Homeএই মুহুর্তেচট্টগ্রাম এগিয়ে যাচ্ছে, স্মার্ট সেবার হাত ধরে

চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে, স্মার্ট সেবার হাত ধরে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এগিয়ে যাচ্ছে।

মাত্র দুই মাসের পথচলায়, এই সপ্তাহের শুরু পর্যন্ত ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে সমাধান দেওয়া হয়েছে ৩,১৬০টি নাগরিক সমস্যা।

নাগরিকের সমস্যা জানানো থেকে সমাধান নিশ্চিত করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ‘আমাদের চট্টগ্রাম’-এর মাধ্যমে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের অন্যতম জনপ্রিয় ওয়ান-স্টপ সিটিজেন এনগেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ‘আমাদের চট্টগ্রাম’ নাগরিক ও সিটি কর্পোরেশনের মধ্যে সরাসরি যোগাযোগের একটি আধুনিক ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করছে।

এটি শুধু একটি অ্যাপ নয়, নাগরিক সেবাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ এখনই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে। আপনার সমস্যা জানান। সমাধানের অগ্রগতি দেখুন। চট্টগ্রামের উন্নয়নে অংশ নিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়