Homeএই মুহুর্তেনিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান নিলেন প্রাথমিকের নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান নিলেন প্রাথমিকের নিয়োগবঞ্চিতরা

প্রাইম ভিশন ডেস্ক »

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগবঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা প্রার্থীরা।

আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর মিছিল নিয়ে নিয়োগ বঞ্চিতরা শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন।

‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধীরাজু ভাস্কর্যদ এক সংবাদ সম্মেলন থেকে রোববার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন চাকরিপ্রার্থীরা।

এই প্লাটফর্ম থেকে দাবি করা হয়, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়