বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাজামিন পেলেন ফজলে এলাহী

জামিন পেলেন ফজলে এলাহী

প্রাইম ভিশন ডেস্ক »

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গ্রেফতার দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুর ১টার দিকে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাঁঠালতলীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কাঁপাস মহল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব চাকমা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতারের পর আজ রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে তার জামিনের আবেদন করা হয়। আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি আদালতকে অবহিত করা হলে, আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। আগামী সাত কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে এই জামিন মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, রাঙামাটির সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মামলায় ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় অনলাইন পোর্টালে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এ মামলা করেন।

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতারের প্রতিবাদ জানায় রাঙামাটি সাংবাদিক সমিতি, রিপোর্টার ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়