শনিবার, মে ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব

পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব

প্রাইম ভিশন ডেস্ক »

প্রত্যাশা অনুযায়ী অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ না করায় ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের টাকা কর দিয়ে সাদা করার সুযোগও বাতিলের প্রস্তাব করছি।

সরকার গত বছর পুঁজিবাজারে এক বছর বিনিয়োগ রাখার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছিল। একইসঙ্গে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল, যারা অপ্রদর্শিত আয়ের টাকা বৈধ করে নেবে, তাদের কাছে অর্থের উৎস সম্পর্কে কোনও কর্তৃপক্ষই জানতে চাইবে না। অর্থ সাদা করার জন্য কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। এর বাইরে ২৫ শতাংশ প্রদেয় করের ওপর অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা কর আরোপ করা হয়েছিল।

এর আগে ২০২২-২০২৩ অর্থবছরে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের মূল প্রতিপাদ্য‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের আকার চলতি ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের তুলনায় ৮৪ হাজার ৫৬৪ কোটি টাকা বেশি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়