Homeএই মুহুর্তেচট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ১

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কামরুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার বাসিন্দা। দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করত সে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা খবর পান। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি এবং সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে কামরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়