Homeমুল পাতাফটিকছড়িতে মন্দির থেকে স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট

ফটিকছড়িতে মন্দির থেকে স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ফটিকছড়িতে মধ্যরাতে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি ও পরিচালক বিশ্বনাথ ধর বলেন, ‘রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার জিনিসপত্র, তিনটি ঘট এবং ঘটের গলায় থাকা তিনটি স্বর্ণের চেন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে গেছে। আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণ ছিল। এমনকি আজকের পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও তারা রেখে যায়নি।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, ‘দুর্গাপূজার আগে এমন চুরির ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়