প্রাইম ভিশন ডেস্ক »
সমালোচনা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাব মন্ত্রী বলেছেন, রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনার তদন্ত চলছে। দোষী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া, রাজধানীর মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতার অভাব বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেছেন, ছুটি আর অর্থ বরাদ্দ বাড়ানোতে সন্তুষ্ট পূজা উদযাপন পরিষদ। এ সময় তিনি পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেফতার না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানান।


