Homeএই মুহুর্তেবিইআরসি’র দামে এলপিজি বেচতে হবে, কৃত্রিম সংকটের সুযোগ নেই: আমিরুল হক

বিইআরসি’র দামে এলপিজি বেচতে হবে, কৃত্রিম সংকটের সুযোগ নেই: আমিরুল হক

প্রাইম ভিশন ডেস্ক »

দেশে এলপিজি আমদানির পরিমাণ সন্তোষজনক উল্লেখ করে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, গত সেপ্টেম্বরে দেশে ১ দশমিক ৫৬ লাখ মেট্রিকটন এলপিজি আমদানি করা হয়েছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট এবং বাজারে কোনো কৃত্রিম সংকটের সুযোগ নেই। এর আগে আগস্টেও ১ দশমিক ৫৮ লাখ মেট্রিকটন এলপিজি আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লোয়াব সভাপতি বলেন, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয় ও লোয়াবের নেতৃবৃন্দের মধ্যে এলপিজি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও যদি কোনো এলপিজি অপারেটর, পরিবেশক (Distributor), ডিলার বা খুচরা বিক্রেতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করেন এবং নিয়ম বহির্ভূতভাবে মজুদ করেন, তবে তা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এমন অনিয়মে জড়িত যে কারও বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করবে। গত ৩০ সেপ্টেম্বর মন্ত্রী মহোদয় একটি অনলাইন সভায় জেলা প্রশাসকদের এ ব্যাপারে বাজার মনিটর করার কঠোর নির্দেশ দেন।
লোয়াবের পক্ষ থেকে সব সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের অবিলম্বে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার জোর নির্দেশ দেওয়া হচ্ছে।

একইসঙ্গে, সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে লোয়াব সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সাথে সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান মোহাম্মদ আমিরুল হক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়