প্রাইম ভিশন ডেস্ক »
আজ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি, প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
এর মধ্যে রয়েছে জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা/ প্রতিষ্ঠানের অনুদান প্রদান। নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে অনুদান প্রদান।
গ্রামীণ সড়ক আওতায় কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ জন মজুরিভিত্তিক কর্মীকে নিয়োগপত্র প্রদান।মৎস্য অফিসের আওতায় বিভিন্ন সরকারি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ।


