প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কাল থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে তা পিছিয়ে গেছে। এখন পিছিয়ে ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে জানিয়েছে চসিক।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সময় আগামী ১৫ থেকে ১৯ জুন’ পুনঃনির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরুর কথা ছিল। তবে একই সময়ে করোনার বুস্টার ডোজ দেওয়াকে কেন্দ্র করে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পিছিয়ে ১২ জুন উদ্বোধনের কথা ছিল। যা বর্তমানে ১৫ জুন উদ্বোধন হবে।
এবার নগরীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে। ৪১টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় পাঁচ লাখ শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


