প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
আজ ০২ অক্টোবর ২০২৬ খ্রি. শুক্রবার সকালে পাহাড়তলী কলেজ কেন্দ্রে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে অনুষ্ঠিত বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয়, পরীক্ষার সার্বিক পরিবেশ, আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা সম্পন্নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির তত্ত্বাবধানে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙামাটিতে এ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলতি ২০২৬ সালে চট্টগ্রাম রেঞ্জাধীন জেলা ও ইউনিটসমূহে কনস্টেবল ও নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে ৫,২২২ জন এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ৯০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


