Homeএই মুহুর্তেমক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক

মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক

প্রাইম ভিশন ডেস্ক »

মক্কা চুক্তির আওতায় হামলা চালানোর উদ্দেশ্যে তুরস্ক অন্য কোনো দেশে সেনা পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তুরস্ক অন্য কোনো দেশে সেনা পাঠিয়ে সেখানে হামলা চালাবে না।”

এ সময় হাকান ফিদান কোনো মিত্রদেশকে প্রতিরক্ষা সহায়তা দেওয়া এবং কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানে অংশ নেওয়ার মধ্যে পার্থক্যগুলো তুলে ধরেন।

আঙ্কার যখন মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে পার্লামেন্টের অনুমোদন নেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় এই মন্তব্য করলেন হাকান ফিদান। সৌদি আরবে তুরস্কের সেনা মোতায়েনের সম্ভাবনা থাকলে, বিশেষ করে প্রতিরক্ষামূলক অভিযানের ক্ষেত্রে, এ অনুমোদন প্রয়োজন হবে।

হুতিদের হামলায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু হওয়ায় এই জোটের গুরুত্ব বেড়েছে। চলতি সপ্তাহে দুটি বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

হাকান ফিদান বলেন, সৌদি আরবের উল্লেখযোগ্য প্রতিরক্ষা অবকাঠামো ও সামরিক সক্ষমতা রয়েছে।

এ সময় গত আগস্টে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করা তিন দেশের মধ্যে যৌথ পরিকল্পনার গুরুত্বও তুলে ধরেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়