সোমবার, মে ২৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসবাইকে বুস্টার ডোজ নেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সবাইকে বুস্টার ডোজ নেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রাইম ভিশন ডেস্ক »

সবাইকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশসহ বাংলাদেশেও করোনা বাড়ছে। এ জন্য সবাই বুস্টার ডোজ নিন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, প্রস্তাবিত বাজেটে ওষুধ তৈরিতে ব্যবহৃত কিছু কিছু কাঁচামালের দাম বেড়েছে। এতে ওষুধের দামেও প্রভাব পড়বে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ওষুধের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়