Homeএই মুহুর্তে৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

প্রাইম ভিশন ডেস্ক »

৪৫তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রকাশিত প্রজ্ঞাপনে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য গেজেটভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালে ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফল অনুযায়ী সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত বছরের ১৪ ডিসেম্বর তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। এতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।

২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।

তাদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

চূড়ান্ত ফলে ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এরও ১০ মাসেরও বেশি সময় পর ১৭০২ জন চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন পেলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়