Homeমুল পাতাআন্দোলনে যোগ দেওয়ায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ

আন্দোলনে যোগ দেওয়ায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির আন্দোলনে যোগ দেওয়ায় গত শনিবার তাঁকে মুম্বাইয়ে আটক করেছিল পুলিশ।

ইমরানকে এই নির্দেশ দিয়েছে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। অভিযোগে বলা হয়েছে, আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন।

এফআরআরও’র নোটিশে ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার আটক হওয়ার পর তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ক্ষমতাসীন দল বিজেপির নেতা কিরীট সোমাইয়া। এতে দাবি করা হয়, বলিউড এই অভিনেতা মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক।

পুলিশ জানিয়েছে, কিরীট সোমাইয়া গামদেভী থানায় অভিযোগ দায়ের করেন। পরে সেটি এফআরআরও বিভাগে পাঠানো হয়। এরপরই ভারত ছাড়ার নোটিশ জারি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এফআরআরও-এর নোটিশে বলা হয়েছে, ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি আন্দোলনে যোগ দিয়ে আইন লঙ্ঘন করেছেন। তাই ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।’

ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ব্যক্তিরা আজীবন মেয়াদি ভিসা পান। কিন্তু তাদের ভোট দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থাকে না। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য অনুমতির বাধ্যবাধকতার বিষয়টি ওসিআই নিয়মে স্পষ্টভাবে বলা নেই।

তবে ভারতের সংবিধানের ১৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের যে অধিকারের কথা বলা হয়েছে, তা কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য।

বিষয় : ইমরান খান দেশত্যাগ ভারত

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়