প্রাইম ভিশন ডেস্ক
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার হালদারপাড়াস্থ শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি সর্বজনীন পূজামণ্ডপ এবং পশ্চিম মেড্ডাস্থ কালভৈরব বাড়ি সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি-দর্শনার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রতিটি জেলায় মনিটরিং সেল খোলা হয়েছে।
পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা সমুন্নত রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ।


