Homeমুল পাতাভ্যাপসা গরম কবে বিদায় নেবে?

ভ্যাপসা গরম কবে বিদায় নেবে?

প্রাইম ভিশন ডেস্ক »

ভ্যাপসা গরম বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত থেকে বিদায় নিতে পার। বুধবার (২৮ অক্টোবর) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ওয়েরদার অবজারভেশন টিম। তাদের পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

‘আমি ভ্যাপসা গরম বলছিলাম, আমি আগামীকাল ২৯ অক্টোবর রাত থেকে তোমাদের দেশ থেকে বিদায় নেব ভাবছি।

এর পর তোমাদের দেশের আবহাওয়া থেকে ধীরে ধীরে আমার প্রভাব হ্রাস পেতে থাকবে।

আমি বিদায়ের ১ সপ্তাহের ভেতরে তোমাদের দেশ থেকে আমার প্রভাব এই বছরের মতো বিদায় নেবে আশাকরি, তারপরও নভেম্বরে দিনে কিছুটা আমার প্রভাব থাকবে। যাহোক একবার বলে যাও আমি বিদায় বেলায় শেষ মুহুর্তে কেমন খেলা দেখালাম??

অক্টোবর এর শেষ সপ্তাহে এসেও ভাদ্র মাসের গরম তোমাদের উপহার দিয়েছি। যাহোক আজ রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আজ দিনের বাকি সময় উপরের ছবির মতো আকাশের অবস্থা থাকতে পারে দেশের অধিকাংশ এলাকায়।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়