Homeএই মুহুর্তেচট্টগ্রামে দেয়াল ধসে ও বিদ্যুৎস্পৃষ্টে ৩ মৃত্যু

চট্টগ্রামে দেয়াল ধসে ও বিদ্যুৎস্পৃষ্টে ৩ মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমা হিল গ্রিন ভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ের মাটি ধসে দেয়াল চাপায় রায়হান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) ভোরে পাহাড় ধসে একটি দেয়ালের ওপর পড়ে। পরে দেয়ালটি পাশের দোকানের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় রায়হান নামে ওই শিশু মারা যায়। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে ।

গ্রিন ভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ের পাশে রায়হানের বাবার একটি খুপড়ি দোকান ছিল। ষষ্ঠ শ্রেণির ছাত্র রায়হান রাতে দোকানেই ছিল। রাতে তার বাবা দোকান থেকে চলে যাওয়ার সময় ছেলেকে বাসায় চলে যেতে বলেছিল। কিন্তু রায়হান বাসায় না গিয়ে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে রাতের কোনো একসময় পাহাড় ধসে দোকানের পাশের একটি দেয়ালের ওপর পড়ে। দেয়ালটি ভেঙে দোকানের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই রায়হান মারা যায়।

দুজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকালে কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা দুইজন হলেন, আবু তাহের (বাড়ির কেয়ার টেকার) ও হোসেন (ড্রাইভার)।

জানা গেছে, বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়