প্রাইম ভিশন ডেস্ক »
মালয়েশিয়ার নারী ফুটবল দলকে ৬-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। যে কারণে প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে যায়।
প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে নিতে অবদান রাখেন আঁখি খাতুন দুটি, সাবিনা খাতুন ও স্বপ্না একটি করে গোল করেন। দুটি শট ক্রসবারে লেগে প্রতিহত না হলে ব্যবধান আরো বড় হতো।
মালয়েশিয়ার মেয়েরা প্রথমার্ধে গোলের জন্য সেভাবে আক্রমণ করতে পারেনি।
খেলার শুরুতেই কর্নার থেকে গোল করেন ডিফেন্ডার আঁখি। ২৫ মিনিটে অধিনায়ক সাবিনাও গোল পেয়ে যান। ৩৬ মিনিটে ফের গোল করেন আঁখি খাতুন।
৪৫ মিনিটে সাবিনার বাড়ানো বলে স্বপ্না প্লেসিংয়ে গোল করেন।


