Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেঈদুল আজহা কবে, জানা যাবে কাল

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

প্রাইম ভিশন ডেস্ক »

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা আগামীকাল জানা যাবে। জিলহজ মাসের চাঁদ দেখতে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কাল (বৃহস্পতিবার) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে তা অনুষ্ঠিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই মোতাবেক ১০ জিলহজ (রবিবার) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১১ জুলাই (সোমবার) সারা দেশে ঈদ উদযাপিত হবে।

হিজরি সনের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়