শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপদ্মা সেতুর নাট খোলার ঘটনায় আরেক যুবক গ্রেফতার

পদ্মা সেতুর নাট খোলার ঘটনায় আরেক যুবক গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতুর নাট খুলে ভিডিও ধারণ করার ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয় মাহদি হাসান নামের ওই যুবককে।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এর আগে বায়েজিদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্বপ্নের পদ্মা সেতু। পরদিন সেতু সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরই ফাঁকে নাট খোলার ভিডিওটি করেন মো. বাইজীদ নামের এক যুবক। এটি ফেসবুকে ছড়িয়ে পড়ছে তোলপাড় শুরু হয়। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলা গ্রেফতার করা হয়েছে।

এদিকে বাইজীদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার ঘোষণার মধ্যেই নাট খোলার আরও একটি ভিডিও ছড়ায়। দুটি ভিডিও পর্যালোচনা করলে দেখে মনে হয়, দুটো একই জায়গায় করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) সে সময় জানায়, তারা বেশ কয়েকটি ঘটনা নিয়ে একসঙ্গে কাজ করছে। এসব বিষয়ে পরে জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়