শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেদেড় কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

দেড় কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরিচ্যা গরুবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু ছৈয়দ (২০) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত ছৈয়দ আহমদের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়া উপজেলার মরিচ্যা গরুবাজার এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে এ অভিযান চালনো হয়। অভিযানে দেড় কোটি টাকার মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ আবু ছৈয়দ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

এ সময় মাদক বহনের কাজে ব্যাবহার করা একটি সিএনজি অটোরিকশা ও মোবাইল জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়