Tuesday, June 30, 2026
spot_img
Homeমুল পাতাশাহ আমানতে কোটি টাকার বিদেশি সিগারেট উদ্ধার

শাহ আমানতে কোটি টাকার বিদেশি সিগারেট উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা এক কোটি ১০ লাখ টাকার সিগারেট উদ্ধার করেছে কাস্টমস। মঙ্গলবার সিগারেটগুলো উদ্ধার করা হয়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে- এমন তথ্য ছিল। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে অভিযান চালান কাস্টমস কর্মকর্তারা। অভিযানে বিভিন্ন কার্টনে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। পরে কার্টনগুলো কেটে সুপার স্লিম ইজি স্পেশাল গোল্প, ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার, বেনসন লাইট ব্র্যা ন্ডের সাত হাজার ২৬২ মিনি কার্টন (১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা) সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

কাস্টমসের এ কর্মকর্তা আরো বলেন, চালানটিতে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় শুল্ক আইন-১৯৬৯ এবং অন্যান্য প্রযোজ্য আইন মোতাবেক সিগারেটগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়