Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেমিরসরাইয়ে ছাত্রলীগ নেতা খুন

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতা খুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় ইব্রাহিম রাজু (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৯ জুলাই) রাতে ঘটনাটি ঘটে।

নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, জোরারগঞ্জ থানার দরবার টিলা এলাকায় রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে কয়েকজন মিলে রাজুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়