প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় পশ্চিমাদের সমালোচনা করেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের লাহোরে বিশাল জনসভায় স্লোভাকিয়ায় ব্রাটিস্লেভা ফোরামের টকশোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য রাখা একটি ভিডিও চালু করেন। এ সময় যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় তেল কেনার জন্য তার প্রশংসা করেন ইমরান খান।
ইমরান খান বলেন, ভারত ও পাকিস্তান একই সময়ে স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু ভারত তার নাগরিকদের প্রয়োজনে পররাষ্ট্রনীতি তৈরি করেছে। আমরা নতজানু পররাষ্ট্রনীতিকে টেনে ধরে রাখছি।
ভারতের কৌশলগত মিত্র থাকায় বাধা সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে ভারত। কিন্তু পাকিস্তান রহস্যময় কারণে তেল কিনতে পারছে না। আপনাদের দেখা উচিত যখন যুক্তরাষ্ট্রের বাধা পেয়েও ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন।
সভায় নিজেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও ক্লিপ চালু করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ঐ ভিডিওতে জয়শঙ্কর বলেন, ‘তারা কারা যে আমাদের তেল কিনতে বাধা দেয়? জয়শঙ্কর বলেন, ইউরোপ প্রয়োজনে রাশিয়া থেকে গ্যাস কিনছে। আমরা আমাদের জনগণের প্রয়োজনে জ্বালানি কিনছি।’
ভিডিও ক্লিপ শেষ হলে ইমরান খান বলেন, এমন বক্তব্য একমাত্র স্বাধীন রাষ্ট্রের হয়।
এ সময় ইমরান খান বর্তমানে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের নতজানু নীতির নিন্দা জানান।
ইমরান বলেন, আমরা কম দামে রাশিয়া থেকে তেল কেনার জন্য কথা বলেছিলাম। কিন্তু বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের চাপে তেল কেনার সাহস করতে পারছে না। জ্বালানি তেলের দাম উচ্চহারে বাড়ছে। মানুষ দরিদ্রসীমার নিচে চলে যাচ্ছে। আমরা এ দাসত্বের বিরুদ্ধে।


