Wednesday, June 24, 2026
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৪০

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৪০

প্রাইম ভিশন ডেস্ক »

বাঁশখালীতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি পালনের এক পর্যায়ে পুলিশ-বিএনপি মুখোমুখি সংঘর্ষে এএসপি (সার্কেল), ওসি, তদন্ত ওসিসহ ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কালীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিছিল নিয়ে রাস্তায় উঠে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান তারা।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) এস এম আরিফুর রহমান বলেন, কালীপুর এলাকায় মিছিল নিয়ে রাস্তায় উঠে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন বিএনপির কিছু নেতাকর্মী। এ সময় বাধা দিতে চাইলে পুলিশের ওপর হামলা চালান তারা। হামলায় ওসিসহ ১৫ পুলিশ সদস্য আহত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়