Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেবিশেষ শিশুদের জন্য কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার : সুফি মিজান

বিশেষ শিশুদের জন্য কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার : সুফি মিজান

‘মায়া কানন’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী প্রতি বছর এক কোটি টাকা নগরীর বিশেষ শিশুদের জন্য কর্পোরেশন তহবিল হতে বরাদ্দ রাখার কথা উল্লেখ করে বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে বিশেষ শিশুদের মেধাকে কাজে লাগিয়ে তাদেরকে সম্পদে পরিণত করতে হবে।

অটিজম শিশুর সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের সেবা ও সঠিক পরিচর্যার মাধ্যেমে সুস্থ করে তুলতে হবে। তিনি সমাজের চিত্ত ও বিত্তবান ব্যক্তিদেরকে অটিজম শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। আজ শনিবার সকালে নগরীর থিয়েটার ইনষ্টিটিউট হলে অটিজম শিশুর কল্যাণে প্রস্তাবিত ‘মায়া কানন” ইনক্লুসিভ হোম প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এই আহ্বান জানান।

অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত পিএইচপি ফ্যামিলি’র চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন এনডিডি ট্রাস্ট চেয়ারম্যান প্রাফেসর গোলাম রব্বানী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আকতার, সমাজ কল্যাণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক শেখ নাজিমুল ইসলাম এবং সম্মানিত অতিথি ছিলেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু, সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক।

এতে স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। আরো বক্তব্য রাখেন-খোরশেদুল আলম কাদেরী, প্রফেসর ড. সুদীপ পাল, এটি এম কামরুদ্দীন চৌধুরী তাহের, সুব্রত বিকাশ চৌধুরী প্রমুখ।
আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বিশেষ শিশুরা আল্লাহর নিয়ামত, সমাজে অবহেলিত এই বিশেষ শিশুদের জন্য কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। সকালে এই কাজে অংশীদার হতে পারে না। আমাদের উচিৎ আন্তরিকভাবে তাদের জন্য কাজ করে সৃষ্টিকর্তার সান্নিধ্য অর্জন করা।

অনুষ্ঠানের শুরুতে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত নিষ্পাপ অটিজম স্কুল ও ড. আর পি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। সে সময় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীর পদ মর্যাদা অর্জন করায় এবং সমাজকে আলোকিত করার বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমান একুশে পদক অর্জন করায় তাঁদের নিষ্পাপ পরিবারের পক্ষ থেকে বিশেষ শিশুর আঁকা ছবি ও উপহার সামগ্রী প্রদানসহ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়