Homeএই মুহুর্তেস্যামসাং ফোন কিনলেই চমকপ্রদ সব অফার

স্যামসাং ফোন কিনলেই চমকপ্রদ সব অফার

প্রাইম ভিশন ডেস্ক »

যারা এতদিন নতুন স্মার্টফোন কিনবেন বলে পরিকল্পনা করছিলেন, তারা সেপ্টেম্বর মাসে স্যামসাংয়ের বিশেষ ক্যাম্পেইনের সুযোগ কাজে লাগাতে পারেন। শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্যামসাং নিয়ে এসেছে স্মার্টফোনের ওপর মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য স্যামসাংয়ের বিস্তৃত ক্যাটলগের স্মার্টফোনগুলোর ওপর থাকছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগের দুর্দান্ত অফার। স্যামসাংয়ের বিভিন্ন সিরিজ ও দামের স্মার্টফোন ক্রয়ে এই অফার সুবিধা পাবেন ক্রেতারা।

স্যামসাং স্মার্টফোন কিনে শুধু অর্থ সাশ্রয়ই নয় বরং আকর্ষণীয় উপহার হিসেবে ক্রেতারা আরও পাবেন ব্র্যান্ডের ব্যাকপ্যাক এবং টি-শার্ট। এছাড়াও, ক্রেতাদের জন্য স্যামসাং দিচ্ছে অপারেটর এবং ডিভাইস অনুযায়ী ২৬ জিবি পর্যন্ত ডেটা বান্ডল অফার। ক্রেতাদের কেনাকাটাকে আরও সাচ্ছন্দ্যদায়ক করতে নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে থাকছে ১৮ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধা।

স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, বাংলাদেশে আমরা অনেক বছর ধরে বিভিন্ন সেগমেন্টের পণ্যের মাধ্যমে লাখো ক্রেতার স্মার্ট চাহিদাগুলো পূরণ করে যাচ্ছি। এবার মাসব্যাপী এ ক্যাম্পেইনটি সবার জন্য এক সুবর্ণ সুযোগ হিসেবে এসেছে।

অফার সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি স্যামসাংয়ের অফিসিয়াল আউটলেট ঘুরে আসুন অথবা ভিজিট করুন স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেজ। অফারটি চলবে এ মাসের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়