বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeমুল পাতারাশমিকার নতুন ছবি কার সঙ্গে ?

রাশমিকার নতুন ছবি কার সঙ্গে ?

প্রাইম ভিশন ডেস্ক »

আগের ছবিটি ছিল একেবারে ধুন্ধুমার মাসালা। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একেবারে নায়িকারূপে হাজির হয়েছিলেন রাশমিকা মন্দানা। বলিউডে অভিষেক হচ্ছে শিগগির। ছবির নাম ‘গুডবাই’। এই ছবিতে রাশমিকা হাঁটলেন একদমই উল্টো পথে। বাবা-মেয়ের গল্প নিয়ে এই ছবিতে রাশমিকা তথাকথিত নায়িকা নন, একেবারেই চরিত্রাভিনেতা।

চারদিকে যখন মাসালা আর এন্টি হিরো অ্যাকশন ঘরানার ছবি বক্স অফিসে ঝড় তুলছে, তখন এমন গল্পভিত্তিক ছবি দিয়ে কতটা হালে পানি আনতে পারবেন, তাই আলোচনার বিষয়। এমনিতেই বলিউডে লাগাতার ফ্লপের জোয়ার। তা ছাড়া দক্ষিণের নায়িকাদের বলিউডে ভালো করার রেকর্ডও হাতে গোনা। ভাবনাটা একটু বেশিই বটে।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আরেক দক্ষিণী নায়ক তেলেগু তারকা বিজয় দেবরাকোন্ডার ছবি ‘লাইগার’। এই ছবি ছিল বিজয়ের হিন্দি ডেব্যু। সুবিধা করতে পারেননি। উল্টো পারিশ্রমিক ফিরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন বিজয়। আর এই বিজয়ের সঙ্গেই রাশমিকা তেলেগুতে উপহার দিয়েছেন বক্স অফিস সফল সিনেমা। সেই বিজয়ই ফ্লপ!

গতকাল প্রকাশিত হয়েছে রাশমিকার ছবির ট্রেলার। সেখানে তার সঙ্গী বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। দুই মিনিট ঊনষাট সেকেন্ডের ট্রেলারে বোঝা গেল, পারিবারিক গল্প নিয়ে ছবি। মূল কেন্দ্রে বাবা-মায়ের দ্বন্দ্ব। যেখানে বাবা বিগবি আর মেয়ে রাশমিকা। যদিও এই দুটো চরিত্র ছাড়াও আছেন নীনা গুপ্তা ও সুনীল গ্রোভার। এ ছাড়া আরও বেশ কয়েকটি চরিত্র দেখা গেল। যাদের সঙ্গে গল্পের সম্পর্ক অস্পষ্ট।

বিকাশ বহেলের পরিচালনায় ছবিটি আসতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর। এ ছাড়া রাশমিকার ঝুলিতে আছে আরও দুটি হিন্দি ছবি। একটি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’, আরেকটি রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়