Thursday, July 2, 2026
spot_img
Homeসংবাদআগামী জাতীয় সংসদ নির্বাচন কবে জানালো ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে জানালো ইসি

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার বেলা সাড়ে ১১টায় দিকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপের মোড়ক উন্মোচন করে তিনি এ তথ্য জানান। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। রোডম্যাপ ঘোষণার অনুষ্ঠানে অসুস্থ থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল উপস্থিত ছিলেন না।

ইসি আলমগীর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। আর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে ক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বর থেকে পরের ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়