Thursday, July 2, 2026
spot_img
Homeটপ নিউজমিরসরাইয়ে সড়কে চার প্রাণহানি

মিরসরাইয়ে সড়কে চার প্রাণহানি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস, লরি ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মো. হাসান, মো. সুমন ও মো. ফরিদ। নিহতরা সবাই পথচারী বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম সরফুদ্দিন বলেন, যাত্রীবাহী একটি বাসের পেছনে ধাক্কা দেয় একটি লরি। লরিটিকে আবার পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পথচারীসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়