Saturday, June 27, 2026
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকনেপালে ভূমিধসে হতাহত ২৫

নেপালে ভূমিধসে হতাহত ২৫

প্রাইম ভিশন ডেস্ক »

নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উদ্ধারকর্মীরা আরো ১০ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি জানান, ভূমিধসে ৫টি ঘর মাটিচাপা পড়েছে; উদ্ধারকর্মীরা কর্দমাক্ত জঞ্জাল সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যমের ফুটেজে উদ্ধারকর্মীদেরকে হাত দিয়েই কাদাপানি সরিয়ে নিখোঁজদের সন্ধানে মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন জঞ্জালের নিচে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, উদ্ধার পাওয়া আহতদের দ্রুততার সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যঞ্চলে প্রায়ই হড়কা বান ও ভূমিধস দেখা যায়।

সরকারি হিসাবে চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু ও ১২ জন নিখোঁজ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়