Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেকক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

কক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। একই সময়ে নাফ নদীর কায়উকখালী ঘাট এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে দমদমিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভোরে র‌্যাবের পক্ষ থেকে ফোন করে জানানো হয় মাদক কারবারিদের সঙ্গে তাদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে এক মাদক কারবারি মারা গেছেন। টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর কিনারে মরদেহটি রয়েছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। সাদা-কালো রঙের শার্ট পরিহিত যুবকটির বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।

অপরদিকে নাফনদীর কায়ূকখালী ঘাট লামারবাজার এলাকায় ব্রিজের নিচে ভাসমান একটি মরদেহ দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তারও পরিচয় মিলেনি। বয়স আনুমানিক ৪৫-৫০ বছর।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত কাজ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়