Homeখেলাধুলাশীর্ষে রিজওয়ান

শীর্ষে রিজওয়ান

প্রাইম ভিশন ডেস্ক »

টি-২০ ক্রিকেট যেন শুধুই রেকর্ডের খেলা। আজ কোহলি কিছু করছেন তো কাল সেটা বাবর ভাঙছেন। পরশু আবার নতুন রেকর্ড গড়ছেন রিজওয়ান। আধুনিক টি-২০ ক্রিকেটের যুগে শুধুই চলছে ভাঙা গড়ার খেলা।
এবার পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ভেঙেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে নতুন মাইলফলকের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

টি-২০ ক্রিকেটে দ্রুততম ২০০০ রানের মাইলফলকে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। যদিও তার সঙ্গে যুগ্ম ভাবে এই রেকর্ডে আছে বাবর আজমের নাম। বাবরকে টপকাতে না পারলেও রিজওয়ান টপকে গেছেন বিরাট কোহলিকে।

ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন রিজওয়ান। এমন ইনিংসের সুবাদে মাত্র ৫২টি ইনিংস খেলে ২০০০ রানের মাইলফলকে পৌঁছে যান এই পাক ওপেনার। বিরাট কোহলি ২০০০ রান করতে খেলেছিলেন ৫৬টি ইনিংস। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের লেগেছিল ৫২টি ইনিংস।

বাবর, রিজওয়ান, ও কোহলির পর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সহ অধিনায়ক লোকেশ রাহুল। তিনি টি-২০তে ৫৮টি ইনিংস খেলে ২০০০ রান করেন। এছাড়া চতুর্থ স্থানে রয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি ৬২টি ইনিংস খেলে ২০০০ রান করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়