Homeবাণিজ্যপাম তেল ও চিনির মূল্য নির্ধারণ করে দিলো সরকার

পাম তেল ও চিনির মূল্য নির্ধারণ করে দিলো সরকার

প্রাইম ভিশন ডেস্ক »

দেশে পাম তেল ও চিনির মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী রোববার থেকে এ মূল্য কার্যকর হবে।

নয়টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। তার মধ্যে প্রথম নির্ধারণ করা হলো চিনি ও পাম তেলের দর।

সিদ্ধান্ত হয়েছে পাম তেল এখন থেকে বিক্রি হবে ১৩৩ টাকা লিটার দরে। পূর্বে এই তেলের দর ছিল ১৪৫ টাকা। নতুন নির্ধারিত দাম অনুযায়ী পাম তেলের দাম লিটারে কমেছে ১২ টাকা।

অন্যদিকে চিনির ‍দুই ধরনের দর ঠিক করা হয়েছে। প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ঠিক করা হয়েছে ৮৯ টাকা আর খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকা। বর্তমানে বাজারে ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে চিনি। ফলে সরকারের নির্ধারণ করে দেওয়া মূল্য অনুযায়ী চিনির দামও প্রতি কেজিতে ৬ টাকা কমছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়