Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেসরকারি চাকরি পরীক্ষার ফি পুনর্নির্ধারণ

সরকারি চাকরি পরীক্ষার ফি পুনর্নির্ধারণ

প্রাইম ভিশন ডেস্ক »

সরকারি চাকরির পরীক্ষা ফি পুনর্নির্ধারণ করেছে সরকার। গত ২২ সেপ্টেম্বর তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ সচিব মোছা. নারগিস মুরশিদার সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) জন্য পরীক্ষার ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া, ১০ম গ্রেডে ৫০০, ১১ থেকে ১২তম গ্রেডে ৩০০, ১৩ থেকে ১৬তম গ্রেডে ২০০ ও ১৭ থেকে ২০তম গ্রেডে পরীক্ষার ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই ফি সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থার জন্য প্রযোজ্য।

অনলাইন আবেদনের জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এই ফি আদায় করা যাবে এবং এই পরিষেবার জন্য টেলিটককে সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন দেওয়া যাবে।

অনলাইনে আবেদন না চাওয়া হলে ব্যাংক চালানের মাধ্যমে এই ফি গ্রহণ করতে হবে। স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে ফি গ্রহণ করতে পারবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়