Thursday, July 2, 2026
spot_img
Homeমুল পাতাকলড্রপ হলেই ৩০ সেকেন্ড ফেরত

কলড্রপ হলেই ৩০ সেকেন্ড ফেরত

প্রাইম ভিশন ডেস্ক »

মোবাইল ফোনে প্রতি কলড্রপের জন্য তিনটি পালস (৩০ সেকেন্ড) ফেরত পাবেন গ্রাহক। আগামী ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে।

কলড্রপ নিয়ে সোমবার বিটিআরসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

বিটিআরসি থেকে মোবাইল অপারেটরদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জবাবদিহিতা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সব মোবাইল অপারেটর অভিন্ন ইউএসএসডি কোর্ডের (*১২১*৭৬৫#) মাধ্যমে একজন গ্রাক পূর্ববর্তী দিন, সপ্তাহ, মাসিক অননেট কলড্রপের জানতে পারবেন।

বিটিআরসি কর্মকর্তারা জানান, এতদিন একজন গ্রাহকের কী পরিমাণ কলড্রপ হয়েছে, তা জানতে পারতেন না। এখন নির্দিষ্ট কোর্ড ডায়াল করে তা জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়