Homeমুল পাতাআইআইইউসিতে শেষ হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স

আইআইইউসিতে শেষ হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স

প্রাইম ভিশন ডেস্ক »

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এ (আইআইইউসি) শেষ হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৩। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর (আইআইইউসি) ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিস এর উদ্যোগে আয়োজিত “এনভিশনিং দ্য ফিউচারঃ টিচিং ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার” বিষয়ের উপর দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান আজ ২১ জানুয়ারি আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ সমাপনী বক্তব্যে বলেন, ভবিষ্যৎ বিনির্মাণে ভাষা এবং সাহিত্য একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার কাজ আজকের এ সম্মেলনের মাধ্যমে করার চেষ্টা করা হয়েছে । শতাধিক গবেষক তাদের গবেষণাপত্রের মাধ্যমে এই দুরূহ কাজটি সুচারুরূপে সম্পাদন করার প্রচেষ্টা দেখিয়েছেন। ভবিষ্যৎ কে বসবাসযোগ্য , জীবনমুখী এবং বাস্তবসম্মত করে গড়ে তোলার জন্য গবেষকরা নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন।

আইআইইউসির ট্রেজারার ও ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিস এর ডীন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে কী-নোট স্পিকারের বক্তব্যে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ এ. কাইউম সাহিত্য কে পিছিয়ে ফেলে ভাষা কে নিয়ে শুধুমাত্র এগিয়ে না গিয়ে, দুটোকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো অ্যালেন স্টুয়ার্ট ভাষার বহুমাত্রিকতা, প্রয়োজনীয়তা, দৈনন্দিন ব্যবহার এবং বিভিন্ন দেশে ভাষার যে রূপ দাঁড়িয়েছে তা তুলে ধরেন।
মালেশিয়ার এলহাম আফনান ট্রেইনিং হাবের এসোসিয়েট প্রফেসর ড. সুরাইনি মোহাম্মদ আলী প্রবলেম বেসড লার্নিং এর পরিবর্তে হাইব্রিড প্রবলেম বেসড করে পঠন-পাঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে আরও উপস্থিত ছিলেন আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর ড. সানাউল্লাহ আল-নদভী, যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো মিমি মারসটলার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. রুকন উদ্দিন।
রাউন্ড টেবিল ডিসকাশন এ বক্তারা আগামী দিনগুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে কে আরো উন্নত করা এবং উপযুক্ত মানবসম্পদ তৈরি করার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোঃ ছরওয়ার আলম ও এরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোঃ মাহমুদুল হাসান, শিক্ষক-শিক্ষকা ও কর্মকর্তাবৃন্দ। সমাপনী অন্ষ্ঠুানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মো. আজিজুল হক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়