আজ ১৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে পৌর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান।
অভিযানকালে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কনক কনভেনশন হলে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা এবং মহাসড়কে বিপজ্জনকভাবে আতশবাজি ফুটিয়ে আশপাশের জনসাধারণের শান্তি বিঘ্নিত করা তথা গণউপদ্রব সৃষ্টির অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কনক কনভেনশন হল, হাটহাজারী কে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সাথে সকল কনভেনশন হলে মাত্রাতিরিক্ত শব্দ ব্যবহার, বিপজ্জনকভাবে আতশবাজি না ফুটানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। আশেপাশে অনেক হার্টের রোগী, হাসপাতাল ও ছোট বাচ্চাদের উচ্চমাত্রার শব্দে আশংকাজনক দূর্ঘটনার কথা চিন্তা করে এসব মালিকদের সচেতন থাকার অনুরোধ করছি।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।


