Homeমুল পাতাজঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম বুধবার (২৫ নভেম্বর) সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূলসহ বিভিন্ন এলাকা, পুলিশ ক্যাম্প এবং এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিআইজি মহোদয় এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী আস্তানা গড়ে তুলতে বা অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুরো

এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম ও যৌথ টহল জোরদার করা হয়েছে।
এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়