Homeএই মুহুর্তেতেহরানসহ ছয় প্রদেশে সক্রিয় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা

তেহরানসহ ছয় প্রদেশে সক্রিয় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি প্রদেশে সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই খবর আসল। ইসরায়েলের চালানো ধারাবাহিক হামলার ঠেকাতে ইরানের আকাশে বিভিন্ন অঞ্চলে গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের ঝলক দেখা গেছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, তেহরান, হরমোজগান, কেরমানশাহ, লোরেস্তান, পশ্চিম আজারবাইজান ও খুজেস্তান প্রদেশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এছাড়া মধ্যাঞ্চলের কোম প্রদেশেও বিপুল সংখ্যক ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

সংবাদ সংস্থাটি আরও জানায়, এসব অঞ্চলের আকাশে ‘শত্রুর’ ড্রোন ও অন্যান্য বিমানের উপস্থিতি সনাক্ত করার পর ইরানি বাহিনী সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে রাতের আকাশে বিস্ফোরণ এবং গোলাগুলির আলোর ঝলক দেখা গেলেও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

রাষ্ট্রীয় টেলিভিশনও একই ধরনের রিপোর্ট প্রচার করেছে, যেখানে বলা হয়েছে—তেহরান ও অন্যান্য প্রদেশের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত করে প্রতিরক্ষা বাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আকাশ প্রতিরক্ষা সক্রিয় করার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ব্যাপক একটি পাল্টা হামলার প্রস্তুতিতে রয়েছে এবং দেশটির সামরিক নেতৃত্ব সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল এর আগেই ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানিবিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরান একাধিকবার “ধ্বংসাত্মক পাল্টা আঘাত” হানার ঘোষণা দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়