Homeমুল পাতানিখোঁজ চট্টগ্রামের ব্যবসায়ী

নিখোঁজ চট্টগ্রামের ব্যবসায়ী

প্রাইম ভিশন ডেস্ক »

ব্যবসায়িক কাজে ঢাকায় গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী। তার নাম পিযুষ দেব (৪৫)।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর ৪টায় ঢাকা পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ ফোনে কথা বলেছিলেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
বন্ধ রয়েছে মোবাইল ফোনও।
পিযুষ দেব এর বাড়ি পটিয়ার কেলিশহর গ্রামে। তাঁর বাবার নাম সুনীল কুমার দেব, মা রত্না দেব।

পিযুষের ভগ্নিপতি আশিষ চৌধুরী জানান, নগরের পতেঙ্গা এলাকায় কাপড়ের দোকান চালাতেন পিযুষ দেব। ঢাকার বঙ্গবাজারে কাপড় কিনতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ। সঙ্গে ছিল ১৭ বছরের দোকান কর্মচারী দুর্জয় শিকদার। সে আনোয়ারার মালঘর গ্রামের উত্তম শিকদারের ছেলে।

পিযুষ দেব ও তার কর্মচারী দুর্জয়ের খোঁজ পেলে নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে পরিবার।
যোগাযোগ: আশিষ চৌধুরী ( 01819572869), অমিত চৌধুরী (01884276754)।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়