Homeএই মুহুর্তেভারতে গরমে শতাধিকের কাছাকাছি মৃত্যু

ভারতে গরমে শতাধিকের কাছাকাছি মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্বাঞ্চলে চলমান তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এইসব অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ভারতের বিহার রাজ্যে শনিবার থেকে আগের তিন দিনে ৩০ জনের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে অরঙ্গাবাদ জেলায় সর্বোচ্চ মারা গেছেন ১৯ জন। গত বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা উঠেছিল ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন, চলমান তাপপ্রবাহে আরওয়াল, বুক্সার, রোহতাস ও বেগুসরাই জেলায় আটজন মারা গেছেন। বোজপুরে নির্বাচনের কাজে যুক্ত পাঁচ ব্যক্তিসহ মারা গেছেন নয়জন। সেখানে কমিউনিস্ট পার্টির এক নেতাও মারা গেছেন। জাহানাবাদে এক সেনাসহ মারা গেছেন আটজন। কাইমুর জেলায় এক শিক্ষকসহ মারা গেছেন ছয়জন। গায়াতে মারা গেছেন তিনজন। শেখপুর ও মুঙ্গেরে দুজন করে মারা গেছেন। হিটস্ট্রোকে একটি রেলস্টেশনে দুজন ও একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক কৃষি কর্মকর্তা।

এ ছাড়া গোপালগঞ্জ, জামুই, লক্ষ্মীসরাই ও পূর্ব চম্পারণ জেলা থেকেও গরমের কারণে মৃত্যুর খবর জানা গেছে। বিভিন্ন জেলার হাসপাতালে তিন শতাধিক মানুষ ভর্তি হয়েছেন। অরঙ্গাবাদ জেলা সদর হাসপাতালের চিকিৎসা নিয়েছেন প্রায় ২০০ জন।

ভারতের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা ৪৬ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এর মধ্যে অনেক অঞ্চলের তা ৫০ ডিগ্রি ছাড়িয়েছে। রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভের অনেক অংশের তাপমাত্রা সর্বোচ্চ ৪৫-৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়