Homeএই মুহুর্তেভিসানীতিতে নিয়ে যা বললেন সালমান এফ রহমান

ভিসানীতিতে নিয়ে যা বললেন সালমান এফ রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

ভিসানীতিতে বাণিজ্যিক কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করেই ইউএসএতে ১৫ দশমিক ৫ শতাংশ ডিউটি ফি দিয়েই পণ্য দিচ্ছি। এক্ষেত্রে তো আমাদের বাড়তি সুবিধা দিচ্ছে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তৃতীয় আন্তর্জাতিক নগর অঞ্চল পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

ইউএসএ যে ভিসানীতি দেওয়া শুরু করেছে সেটা ভালো করেছে মন্তব্য করে সালমান এফ রহমান আরও বলেন, যারা নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে ভিসানীতি ব্যবহার করবে। এটা আরও ভালো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে সালমান এফ রহমান বলেন, আমাদের নির্বাচন কমিশন একশত ভাগ স্বাধীন। একসময় এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে ছিল। এখন সম্পূর্ণ স্বাধীন। পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়